ভোলায় ইয়াবা সম্রাট ইউসুফ র্যাবের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি
ভোলার ইলিশা থেকে ৫৬ পিচ ইয়াবাসহ মো. ইউসুফ (২৩) নামের এক মাদক সম্রাট কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার (৩১ জানুয়ারী) তাকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউসুফ ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত আমির হোসেন মিয়ার ছেলে।
ভোলা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ পিচ ইয়াবাসহ ইউসুফকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
জনতার আওয়াজ/আ আ