ভোলায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে টুলু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টুলু ওই এলাকার আঃ রহমান চৌকিদারের ছেলে এবং দুই সন্তানের জনক।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, জানা গেছে টুলু ও ফারুক ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে। গতকাল টুলু ও ফারুকের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। ওই ঘটনার জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। হত্যাকান্ডে অভিযুক্ত ফারুককে আটকে চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ