ভোলায় ঢালাই মেশিন সহ নসিমন উল্টে এক শ্রমিকের মৃত্যু, পাঁচ শ্রমিক আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ঢালাই মেশিন সহ নসিমন উল্টে এক শ্রমিকের মৃত্যু, পাঁচ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় ঢালাই মেশিনসহ নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ শ্রমিক আহত হয়েছেন ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন-মঞ্জুর আলম, আজিজ, মো. বাবুল, নুরউদ্দিন ও আব্দুল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে শিবপুর থেকে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন ১০-১২ জন শ্রমিক। বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছলে নসিমনটি উল্টে ৬ শ্রমিক গুরুত্বর আহত হন। পরে স্থানীয়দের তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল আমিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ২ শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। বাকী ৩ শ্রমিককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ