ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় দুই কেজি গাঁজাসহ মো. শাহাবুদ্দিন (২৮) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। ১১ মার্চ, সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শাহাবুদ্দিন ভোলা সদর থানার কাচিয়া ৯ নং ওয়ার্ডের আবুল কাসেম বেপারীর ছেলে। বর্তমানে সে চট্রগ্রামের খুলশী থানার উত্তর পাহাড়তলী বিশ্ব ব্যাংক কলনী এলাকায় বসবাস করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে দুই কেজি গাঁজাসহ মো. শাহাবুদ্দিন নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ