ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় দুই কেজি গাঁজাসহ মো. মমিনুর রহমান (২৩) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। সোমবার (৫ ফেব্রæয়ারী) বিকাল সোয়া ৫ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মমিনুর রহমান ভোলার সদর থানার মধ্য রতনপুর ৮নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক জীবনের ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. মমিনুর রহমান নামের এক যুবককে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ