ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥

ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ মো.আরিফ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরীঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আরিফ চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার, ঈদগাহ কাঁচা রাস্তা, ঝর্নাপাড়া, ১২নং ওয়ার্ডের মৃত আঃ কাদেরের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা, এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ নামের এক যুবকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ