ভোলায় ৪ জেলেসহ সাড়ে ৫ হাজার কেজি মাছ জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৪ জেলেসহ সাড়ে ৫ হাজার কেজি মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) ভোর রাতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে এ মাছগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন তথ্যে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম সোমবার ভোর রাতে ইলিশা পয়েন্টে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় ইলিশ ধরার অপরাধে একটি ট্রলার, সাড়ে ৫ হাজার কেজি মাছসহ ৪ জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইলিশা লঞ্চঘাট এলাকার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছি। এ সময় ৪ জেলেকে আটক করা হয়েছে। ইলিশ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
তিনি আরও জানান, ইলিশের অভাশ্রম রক্ষায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত দুই মাস ইলিশসহ সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ