ভোলায় ৫৭৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৫৭৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশায় ৫হাজার ৭ শত ৫০ পিচ ইয়াবাসহ মো. আমির হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে তাকে ভোলা আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলা লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো. আমির হোসেন কুমিল্লা জেলার, দাউদকান্দি থানার, আমিরা বাদ, ১৭ নং বার পাড়া ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইলিশা তালতলা লঞ্চঘাটের পল্টনের উপর থেকে মো. আমির হোসেন নামের এক যুবককে ৫ হাজার ৭৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
আকটকৃত মো. আমির হোসেনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ