ভোলায় ৫ কেজি গাঁজাসহ হিন্দু যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৫ কেজি গাঁজাসহ হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় ৫ কেজি গাঁজাসহ সঞ্জয় দত্ত (২২) নামের এক হিন্দু যুবককে আটক করেছেন পুলিশ। ২২ মার্চ, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সঞ্জয় দত্ত ফেনী জেলার ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের জয়পুর ১ নং ওয়ার্ডের মহারাজগঞ্জ বাজারের গৌরাঙ্গ দত্তর ছেলে। সে আ:ন্ত জেলার একজন সক্রিয় মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম ,পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে ৫ কেজি গাঁজাসহ সঞ্জয় দত্ত নামের এক হিন্দু যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ