ভোলার চরফ্যাশনে উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহŸায়ক শফিউর রহমান কিরণের ও সদস্য সচিব মো. রাইসুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভোলা জেলা বিএনপি সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সনে চরফ্যাশন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা করা হয়। দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকায় ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। এবং নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমে নিস্ক্রিয় হয়ে পড়ে। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
ভোলা জেলা বিএনপির সভাপতি মো. গোলাম নবী আলমগীর জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চরফ্যাশন উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/ভোলা/০১৭১২-৯৬০৭৩৪/০১৯১২-৯৬০৭৩৪

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ