ভোলার চরফ্যাশনে স্কুল ঘর গায়েব, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর সহ আসবাবপত্র রাতের আধাঁওে গায়েবের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের এন এম আলমগীর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামী হলেন- চরমানিকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড চরআইচা গ্রামের মৃত আলহাজ মৌলভী সৈয়দ আহাম্মেদের ছেলে কো-ইড স্কুলের সভাপতি মো. বশির উল্লাহ মিয়া (৭০), ও তার ছেলে এমনানুল হক বাকের (৩৫), অন্যানরা হলেন, হাজারীগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন মুন্সী’র ছেলে মাহাবুব (৪০), রসুলপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মো. রুহুল আমিন ছেলে মো. সোহাগ (৩২) ও চরআইচা ৮ নং ওয়ার্ডের মৃত বাসেত হাওলাদার ছেলে নসু হাওলাদার (৫৫)।
জানাযায়, গত শুক্রবার (২৫ আগষ্ট) রাতের আধাঁরে মধ্যে চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ঘরটি ভাংচুর করে নিয়ে যাওয়ার তিনদিন অতিবাহিত হলে স্কুল খোলা তারিখে গত ২৭ আগষ্ট রবিবার সকাল ১০ দিকে ওই কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত হয়ে স্থানীয় চরমানিকা ৮ নং ওয়ার্ড এক কপাট ¯øুইস গেইট সংলগ্ন স্কুলটি ফিরে পেতে মানববন্ধন করেন। এরপর ওইদিন রাতেই দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
মামলা স‚ত্রে জানা যায়, গত শুক্রবার ২৫ আগষ্ট রাতের আধাঁরে মধ্যে চরআইচা কো-ইড বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে বে-আইনী জনতা দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে টিনের তৈরী কো-ইভ স্কুলটি ভাংচুর করে স্কুলের অফিসকক্ষে আলমিরার মধ্যে থাকা কাগজপত্র, আলমিরা সহ সকল আসবাবপত্র নিয়ে যায় আসামীরা। যাহার ম‚ল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। পরবর্তীতে বাদী ঘটনাস্থল গিয়ে তাদের স্কুলটি কেন ভাংচুর করেছে জিজ্ঞাসা করলে আসামীরা বাদীকে গালমন্দ করতে থাকে। গালমন্দ করতে নিষেধ করলে আসামীরা বাদীর সহিত মারমুখি আচারণ করে। তখন আসামীদের উচ্চবাচ্চ কথা শুনে স্থানীয় লোকজন আগাইয়া আসলে তাদের সম্মুখে আসামীরা বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। বিষয়টি কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকের সহিত আলাপ আলোচনা করে রবিবার রাতে মামলা দায়ের করেন। মামলা যার নং ৮। তারিখ ০৮.২৭.২৩ইং।
এবিষয়ে কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. বশির উল্লাহ মিয়া ও তার ছেলে বাকের স্কুল ঘর ভাংচুরের কথা অস্বীকার করেন, মানববন্ধনের বিষয়ে প্রশ্ন তুললে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
দক্ষিণ আইচা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
জনতার আওয়াজ/আ আ