ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ

 

ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে মো. জিহাদ (৩) ও কনিকা (৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বিচ্ছিন্ন ২ নং মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের মৃত মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের সন্তান। তারা সম্পর্কে ফুপাাতো ভাই-বোন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে নিহত জিহাদ ও কনিকা বাড়ির সকলের অগোচরে বাড়ির পাশের খালে পড়ে ডুবে যায়। স্থানীয় এক জেলে জিহাদের লাশ খালের পানিতে ভাসতে দেখে ডাকচিৎকার দিলে শিশু জিহাদের মা দৌড়ে গিয়ে লাশ উদ্ধার করেন। কিছুক্ষন পরেই কনিকার লাশ একই জাগায় ভেসে উঠে।
পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ