ভোলার মনপুরায় নিখোঁজ নারীর মরদেহ পুকুর থেকে উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার মনপুরায় নিখোঁজ নারীর মরদেহ পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরায় নিখোঁজের ১০ ঘণ্টা পর বসতঘরের পাশের পুকুর থেকে সুরমা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সুরমা বেগম ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রহমতপুর গ্রামে মো. হাবিবুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা সূত্রে জানাযায়, সুরমা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ায় তার স্বামী কয়েক বছর আগে তাকে বাবার বাড়ি রেখে যান। এরপর আর তার কোনো খোঁজ খবর নেননি। তখন থেকেই সুরমা বেগম তার বাবার বাড়ির একটি ঘরে বসবাস করছিল। রোববার রাতে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। তার পরিবারের লোকজন রাতে তাকে না দেখতে দেখে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
তারা আরও জানান, সকালের দিকে বাড়ির পাশের পুকুরে সুরমার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাদের দাবি সুরমার মৃগী রোগ আক্রান্ত ছিল। হয়তো পুকুরের হাত-মুখ ধূতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পানিতে ডুবে মারা যান।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। প্রতিবেশী ও তার পরিবারের সদস্যের দাবি সুরমার মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ