ভোলার লালমোহনে ১০২ পিচ ইয়াবাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার লালমোহনে ১০২ পিচ ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

 

ভোলার লালমোহনে ১০২ পিচ ইয়াবাসহ মো. সাগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লালমোহন টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী বাজারের শাহিনের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সাগর ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চর উমেদ গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)( নিঃ) মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা জেলার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লালমোহন টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী বাজারের অভিযান চালিয়ে শাহিনের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের উপর থেকে মো. সাগর নামের এক যুবককে ১০২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ