ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ

 

ভোলা সদর উপজেলায় ২০ পিচ ইয়াবাসহ মো. তুহিন (২০) মো. সাব্বির হোসেন রমজান (১৯) নামের দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর পৌন ১ টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামের মাদ্রাসা বাজার মেসার্স নিঝুম ট্রেইলার্সের সামনে ভোলা বাসষ্ট্যান্ড টু ব্যাংকের হাট গামী পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. তুহিন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের সাহাদাত আলী বাড়ির মো. বশিরের ছেলে ও সাব্বির হোসেন রমজান একই এলাকার মোসলে উদ্দিন মোল্লার ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ)/মোঃ হাফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছিফলী গ্রামে এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা বাজার মেসার্স নিঝুম ট্রেইলার্সের সামনে ভোলা বাসষ্ট্যান্ড টু ব্যাংকের হাট গামী পাকা সড়কের উপর থেকে মো. তুহিন ও মো. সাব্বির হোসেন রমজান নামের দুই যুবককে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েেে প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ