ভোলায় বিএনপি নেতা অস্ত্রসহ আটক, নিন্দা ও প্রতিবাদের ঝড় - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় বিএনপি নেতা অস্ত্রসহ আটক, নিন্দা ও প্রতিবাদের ঝড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলা জেলার লালমোহন উপজেলার বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যমত সদস্য ও ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন নসুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জুলাই) ভোরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের কুলচরা স্কুলের মোড় থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আটককৃত বিএনপি নেতা দেলোয়ার হোসেন নসু ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
লালমোহন থানা পুলিশ দাবী করেন, এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার পিস্তল সদৃশ ওয়ান শুটার গান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, লালমোহন থানা এলাকায় মাদক, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আবুল কালামের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধলীগৌরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের কুলচরা স্কুলের মোড় এলাকা থেকে দেশীয় তৈরী লোহার পিস্তল সদৃশ ওয়ান শুটার গান এবং তিন রাউন্ড গুলিসহ মো. দোয়োলার হোসেন নসুকে আটক করা হয়েছে। দুপুরের দিকে তাকে ভোলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে লালমোহন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন নসু আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এটা মিথ্যা ও বানোয়াট মামলা বলেও দাবী করেছেন তারা।
লালমোহন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. শফিকুর ইসলাম বাবুল পঞ্চায়েত এ প্রতিনিধিকে বলেন, আটক মো. দেলোয়ার হোসেন নসু লালমোহন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক, তিন বারের সফল ইউপি সদস্য, গত দুই বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি’র মনোনিত (ধানের শীষ) প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সে একজন জনপ্রিয় ব্যক্তি। তার কাছে অস্ত্র পাওয়ার প্রশ্নই আসে না। তাকে মিথ্যা ও বানোয়াট ঘটনায় আটক করে ফাঁসানো হয়েছে বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবী করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ