ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলে দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলে দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

 

সদ্য ঘোষিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগের পদ বঞ্চিত একটি অংশ এ কমসূচি পালন করেন।
স্বেচ্ছাসেবক লীগের একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা প্রেসক্লাব চত্বরে অবস্থান করে মানববন্ধন করে। এ সময় তারা বলেন ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও হাইব্রিডদের দিয়ে নতুন কমিটি দেওয়ার প্রতিবাদ এবং সদ্য ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, সদস্য, মাকসুদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মিয়াজী, রাকিব হাসান, এম রহমান রুবেল প্রমূখ।
উল্লেখ্য-গত ২৫ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে মো. আবু ছায়েমকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারনণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ