ভোলায় ৮’শ ৬০ পিচ ইয়াবাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৮’শ ৬০ পিচ ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৮, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৮, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥

ভোলার ইলিশায় ৮’শ ৬০ পিচ ইয়াবাসহ সোহাগ (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) রাত ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট ২ নং বেড়ীবাধ ২নং পল্টুনের হোসেনের দোকানের সামনের ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ ভোলা সদর থানার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট ২ নং বেড়িবাধ ২ নং পল্টুনের হোসেনের দোকানের সামনের এলাকায় অভিযান চালিয়ে সোহাগ নামের এক যুবককে ৮’শ ৬০ পিচ ইয়াবসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ