ভ্যানে ভ্যানে মহিলা আওয়ামী কর্মীদের শোডাউন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল ও স্লোগান দিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শোডাউন দিচ্ছেন। দেশের বিভিন্ন স্থানেও যেকোনো ধরনের নাশকতা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের নির্দেশে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় এলাকায় মহিলা আওয়ামী নেতাকর্মীরা ভ্যানে করে স্লোগান দিতে দেখা যায়।
এদিকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে স্টাম্প হাতে রাজধানীর সদরঘাট এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দিতে দেখা যায়। আজ ওয়াইজঘাট এলাকায় তারা অবস্থান নিয়েছেন। এর আগে কোতোয়ালি থানার ৩৭নম্বর ওয়ার্ড এলাকায় মিছিল করেন।
এর আগে সকাল ১০টার পর এক এক করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তৃণমূলের নেতাকর্মীর সাহস ও শক্তি জোগাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও
এছাড়াও মাঠে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, সূত্রাপুর ও কোতোয়ালি থানার ছাত্রলীগের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ