ভ্যানে মরদেহের স্তূপের ঘটনায় তদন্ত কমিটি, ঘাতক চিহ্নিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভ্যানে মরদেহের স্তূপের ঘটনায় তদন্ত কমিটি, ঘাতক চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভ্যানে নিথর দেহের স্তূপের পেছনের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ও পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তার সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ঘাতকদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি তাদের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করেছে। সবার সহযোগিতায় চিহ্নিত হয়েছে কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি সবার সামনে নাম প্রকাশ করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখা হচ্ছে, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনও পাওয়া যায়নি। এগুলো নিয়েও কাজ চলছে। এরই মধ্যেই শনিবার দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরি নিয়েও কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট আসবে। অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। পুলিশ আইনের বাইরে নয়। এ ছাড়া শুধু ছাত্র-জনতা না, পুলিশের সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ