মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের নৈশভোজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে তার বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
শনিবার সন্ধ্যায় মঈন খানের গুলশানস্থ বাসভবনে আসেন ব্রিটিশ হাইকমিশনার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা যায়নি
এ বিষয়ে ড. মঈন খানের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
জনতার আওয়াজ/আ আ