মওদুদ-কাদেরের আসনে এনসিপির প্রার্থী হুমায়রা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মওদুদ-কাদেরের আসনে এনসিপির প্রার্থী হুমায়রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ণ

 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনি আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে লড়বেন দলের যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রা নূর।

অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নের মাইনুদ্দিন হাজী বাড়ির ডা. এবিএম ইয়াহিয়ার মেয়ে ও অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শামসুল হুদার নাতনি। হুমায়রার মা হলি ফ্যামিলি মেডিকেল কলেজের প্রফেসর ডা. নাজনীন আখতার। এছাড়াও তার স্বামী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ আসনের সাবেক এমপি ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র অ্যাসোসিয়েট ছিলেন।

প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়ে অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, সততা, ন্যায়পরায়ণতা আর অন্যায়ের সঙ্গে আপসহীনতাই আমার শক্তি। আমার নিজের সন্তানকেও আমি শিখিয়েছি জীবনে হাজার কঠিন পরিস্থিতিতেও সৎ থাকার। আমাকে শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার উন্নয়ন, অধিকার ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ