মকসুদ এর গ্রেফতারে লন্ডন মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মকসুদ এর গ্রেফতারে লন্ডন মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন

সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম. সাধারণ সস্পাদক আবেদ রাজা.ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার তার অবৈধ শাসনকে প্রলম্বিত করতেই বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপর অব্যাহত ভাবে দমন-পীড়ন চালাচ্ছে । আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নেতা-কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করছে।
অবিলম্বে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ‘ বলেন এভাবে মিথ্যা- বানোয়াট,গায়েবী মামলা হামলা, নির্যাতন ও গ্রেফতার, করে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনো দিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ