মজনুর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মজনুর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটকের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিংগেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সহসভাপতি ইউনুস মৃধা, যুগ্ম সম্পাদক আকবর হোসেন নান্টু, যুবদলের ওমর ফারুক মুন্না, লিয়ন হক, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাউসার, বর্তমান সহসভাপতি নাসির উদ্দিন নাসিরসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ