মধুখালিতে সরজমিন পরিদর্শনে বিএনপির তদন্ত কমিটি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধুখালিতে সরজমিন পরিদর্শনে বিএনপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফরিদপুরের মধুখালিতে প্রতিমা ভাংচুরের ঘটনায় আজ (১মে বুধবার) সকাল ১১টায় সরজমিনে পরিদর্শনে গিয়েছেন বিএনপির গঠিত তদন্ত কমিটি।

পরিদর্শনে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ও ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ মোদারেস আলী, ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর আহবায়ক এ কে এম কাইয়ুম, ফরিদপুর মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ফরিদপুর জেলা মধুখালী উপজেলা বিএনপি চৌধুরী রাকিব হোসেন ইরান ও মধুখালি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুলসহ অঙ্গ সংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহোদর দুজন শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য দলের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ