মধ্যরাতে ইশরাকের বাসায় পুলিশের তল্লাশি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যরাতে ইশরাকের বাসায় পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ

 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত অর্থ্যাৎ মঙ্গলবার রাত দেড়টার দিকে ইশরাক হোসেনের রাজধানীর গোপী বাগের বাসায় তল্লাশি চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

সোমবার (১২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতানি পরোয়ানা জারি করেন।

ওই মামলায় গত ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ