মধ্যরাতে পুলিশি পাহারায় শাওনের দাফন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যরাতে পুলিশি পাহারায় শাওনের দাফন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শাওনের জানাজা ও দাফন পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) দিবাগত রাত ১টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শাওনের লাশ তার বাড়িতে নেওয়া হয়।

রাত দেড়টায় নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর নবীনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় সেখানে থমথমে অবস্থা বিরাজ করে। এর আগে সংঘর্ষের সময় বিএনপির মিছিলের অগ্রভাগে দেখা যায় শাওনকে।

তবে সন্ধ্যায় শাওনকে যুবলীগকর্মী দাবি করে তার হত্যার বিচারের দাবিতে ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাওনের মৃত্যু ছাড়াও পথচারী-নারীসহ গুলিবিদ্ধ হয়েছেন আরও ২৬ জন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ