মধ্যরাতে রাজধানীতে নিহত দুজনের পরিচয় মিলেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যরাতে রাজধানীতে নিহত দুজনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

 

রাজধানীর কলাবাগান এলাকায় মধ্যরাতে কাভার্ডভ্যানের চাপায় যে দুই রিকশা আরোহী প্রাণ হারিয়েছেন, তাদের পরিচয় পাওয়া গেছে। তারা দুই বন্ধু। আর্জেন্টিনার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, তাদের নাম মো. জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। জাকিরের বাড়ি দিনাজপুরের খানসামায়। আর জনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব গ্রামে। দুজনই ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাসায় একসঙ্গে থাকতেন। তারা ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিলেন এবং কাজও করতেন একই প্রতিষ্ঠানে।

গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরের প্রধান সড়কের রাসেল স্কয়ার মোড়ে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান দুইজনের রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ সময় রাস্তায় থাকা আরও দুজন গুরুতর আহত হন। 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর বলেন, দুই বন্ধু রাতে টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখবেন বলে রিকশায় করে যাচ্ছিলেন। পথে কলাবাগানে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ভ্যানটি জব্দ করে। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ