মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেয়। রাত পৌনে ১টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে খালেদা জিয়া কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীক্ষানিরীক্ষার পরই  জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ