মনপুরায় পৌঁছেছেন কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনপুরায় পৌঁছেছেন কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন, ভোলা॥
কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচীতে অংশ নিতে মনপুরা এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
আজ শনিবার (৮ এপ্রিল) বিকালে সে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে উপজেলা পর্যায় অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তিনি দুই দিনের সফরে মনপুরা এসে পৌঁছেছেন।
মনপুরা উপজেলা বিএনপি সূত্রে জানাযায়, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, গ্যাস-বিদ্যূৎ-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার ৮ এপ্রিল দেশব্যাপি উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচীতে যোগ দিতে তিনি দুই দিনের সফরে মনপুরায় এসে পৌঁছেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ