মনপুরায় যুবদল নেতার মায়ের মৃত্যুতে দোয়া-মোনাজাত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনপুরায় যুবদল নেতার মায়ের মৃত্যুতে দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

 

ভোলার মনপুরায় উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ইয়াছিন হায়দার ও যুবদল নেতা মো. বেলালের মায়ের মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারী) বাদ মাগরিব উপজেলা হাজির হাট উত্তর বাজার জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে দোয়া-মোনাজাতে এ সময় মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. অজিউল্লাহ দালাল, হাজির হাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াস মিয়া, হাজির হাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. সাব্বির হোসেনসহ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৩০ ডিসেম্বর মনপুরা হাজির হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার আলতাবুর রহমানের সহধর্মিনী এবং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন হায়দার ও যুবদল নেতা মো. বেলালের মমতাময়ী ‘মা’ সায়েদা বেগম (৭৫) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ