মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এদিকে ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। এরই মধ্যে প্রায় ২৭৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় চান তারেক রহমান।

এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে বিএনপি। যেখানে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে অবহিত করেন। বিশেষ করে জনসম্পৃক্ত অতিগুরুত্বপূর্ণ আট দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে ধারাবাহিক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ থেকে শুরু করে পূরণ ও জমাদান এবং আচরণবিধির বিষয়টি তত্ত্বাবধান করছেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকরিয়া। বৈঠকে সন্ধ্যায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ