মন্ত্রিসভায় সিদ্ধান্ত অফিস ৯টা-৪টা, দোকানপাট সন্ধ্যা ৬টায় বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মন্ত্রিসভায় সিদ্ধান্ত অফিস ৯টা-৪টা, দোকানপাট সন্ধ্যা ৬টায় বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামী রবিবার থেকে সরকারি অফিস সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয়ের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য জানান।

রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে বসেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

নাসিমুল গণি সাংবাদিকদের বলেন, বিদ্যুৎসাশ্রয়ে ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। দোকানপাট ও বিপণিবিতানসহ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বর্তমানে সরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সে হিসাবে অফিস সময় এক ঘণ্টা কমে এল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে জ্বালানিসংকটে পড়েছে পুরো বিশ্ব। বাংলাদেশেও জ্বালানির তেল পেতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে তেল মজুতের খবর আসছে। সরকার মজুতদারি ঠেকাতে অভিযান চালাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ