মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো, শ্বেতপত্র প্রকাশ করুন’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো, শ্বেতপত্র প্রকাশ করুন’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা কোন পথে দিয়ে, কার ইঙ্গিতে দেশ থেকে পালালো, তাদের শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, রাষ্ট্রপতিসহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মার বসে থাকে তখন শহীদ সাইদ-মুগ্ধর কথা ভেবে চোখে পানি আসে। হাসিনার পেত্মাতারা এখনো ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) বের হতে হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘ড. ইউনূস সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাফিয়া হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবসহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদেরকে বহিষ্কারের দাবি’তে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কতজন লোককে গ্রেপ্তার করেছেন? বিদেশে বসে খুনিরা যারা দেশের বিরুদ্ধে কথা বলছেন, জনগণের চাওয়া তাদের দেশে এনে বিচার করুন। ৪৬০ থানার ওসিদের আইনের আওতায় আনুন, তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র।

তিনি বলেন, শেখ হাসিনা নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, লাখো মায়ের বুক খালি করেছেন সেই গণহত্যাকারী শেখ হাসিনা বক্তব্য কেন ফেসবুকে প্রচার হচ্ছে? আওয়ামী শাসনামলে আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার কোন বক্তব্য প্রচার করতে পারেনি কোনো গণমাধ্যম। তাই খুনি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বক্তব্য কীভাবে গণমাধ্যমে আসে তা জনগণ জানতে চায়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ডিবি হারুন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে। দেশের ছাত্র-শ্রমিক-জনতা মুক্তিযুদ্ধ করলেও শেখ হাসিনা বলতেন এই দেশ স্বাধীন করেছে আমরা বাবা, ‘এটা আমার বাবার দেশ’। তাই আজকে এই অহংকার পতনের হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। আমাদের ওপর ভরসা রাখবেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। ছাত্রলীগ যুবলীগ আবারও অস্ত্র হাতে মানুষ খুন করুন- এটা আমরা চাই না। আইন নিজের হাতে তুলে নেব না কিন্তু কতক্ষণ ধৈর্য ধরে রাখবো জানি না। আপনারা ১৮ কোটি মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন, সেই নির্বাচন বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও বাংলাদেশ পিপলস পার্টি (এনপিপি) দলের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকার ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে। কারণ এই সরকারের অনেকে ভারতের সাথে যোগাযোগ রাখছে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে। ইতোমধ্যে সরকারের একজনের উপদেষ্টার ব্যাপার সবাইকে আপত্তি জানিয়েছে। ২০২৫ সালের মধ্যে নির্বাচন দেন, তাহলে আপনারা সফল হবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, বিদেশে হাজার হাজার কোটি যারা বিদেশে পাচার করতে সহায়তা করেছে তারা এখনো বহাল তবিয়তে বসে আছে। প্রতিটি জেলায় ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে, তারাও বিগত দিনের সুবিধাভোগী। এমপি-মন্ত্রীরা কীভাবে দেশ থেকে পালালো? আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিবি হারুন ও বিপ্লব গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা রাজপথে কঠোর অবস্থান নিতে বাধ্য হব বলেও হুঁশিয়ার দেন তিনি।

বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও বাংলাদেশ পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ