মমতা-অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মমতা-অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে রাজ্যে যখন পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, ঠিক তখনই একের পর এক হামলা ও ভাঙচুরের খবর সামনে আসতে শুরু করেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় সতর্ক হয়ে উঠেছে ভারতের নির্বাচন কমিশন।

হামলা ও ভাঙচুরে আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন।

প্রশাসনিক সূত্রে খবর, সম্ভাব্য অশান্তি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা ৪৫ মিনিট) বিজেপি রাজ্যের ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল এগিয়ে ৯৩টি আসনে।

বাম জোট ৩টি এবং অন্যান্য দল ২টি আসনে এগিয়ে রয়েছে।

এই সম্ভাব্য ফলাফল সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে, কোথাও গেরুয়া আবির, কোথাও লাড্ডু বিলি করে বিজয় উদ্‌যাপন চলছে।

তবে এই উচ্ছ্বাসের মাঝেই আসানসোলে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, যা রণক্ষেত্রে রূপ নেয়। অভিযোগ, গণনা কেন্দ্রের বাইরেই তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় বিজেপি সমর্থকদের অভিযুক্ত করা হয়েছে।

শুধু তাই নয়, নোয়াপাড়া ও বীজপুর কেন্দ্রেও বুথের ভিতরে তৃণমূল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও জেলাশাসককে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ