ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা : তীব্র সমালোচনার ঝড় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা : তীব্র সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টায়  অব্যাহত থাকায় তীব্র সমালোচনা করছেন  ক্রীড়ামোদী বিভিন্ন ক্রিকেট ফুটবল সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছে। 

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটের উপ কমিটিতে ফ্যাসিবাদী আওয়ামী পতিত সরকারের দোসরকে আহ্বায়ক কমিটির সদস্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সমালোচনা করছেন।

গত ৭ই আগষ্ট ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট উপ কমিটির ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১১ নাম্বার সদস্য হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও  ময়মনসিংহ সদর আসনের সাবেক সাংসদ মোহিত উর রহমান শান্ত’র ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত আরিফুর রহমান চৌধুরীকে রাখায় কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

তীব্র সমালোচনার মুখে পড়া ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও সদস্য সচিব হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলম চন্দন। কমিটির কমিটির যুগ্ন আহ্বায়করা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কৃষিবীদ আবুল খায়ের দীপু। সদস্য হিসেবে রয়েছেন – এনামুল হক আকন্দ লিটন, মাহবুবুর রশীদ ফরাজী, রোকনুজ্জামান সরকার রোকন, একেএম মাহবুবুল আলম, মো: মোস্তফা, আনোয়ার হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, ফ্যাসিবাদ সরকারের দোসর আরিফুর রহমান চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মুফিদুল আলম ও জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এ কমিটি অনুমোদন করেন। 

কমিটি হওয়ার পর থেকেই আওয়ামী দোসর আরিফুর রহমান চৌধুরীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে যায়। বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে যাওয়া কমিটির ১১নাম্বার সদস্য আরিফুর রহমান চৌধুরী ময়মনসিংহ সদর আসনের সাবেক সাংসদ ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র সাথে বিগত সময়ের কর্মকান্ডে সক্রিয় হয়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অংশনেয়া ছবি ও ভিডিও। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ফেসবুকের ওয়ালে।

কমিটিতে পতিত সরকারের দোসরকে রাখায় ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত নেতৃবৃন্দরা এ কমিটি থেকে বিতর্কিত ফ্যাসিস্টকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে সমালোচনা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ