ময়মনসিংহে গুম-খুন, নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ফ্যাসিস্ট প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নানা অপকর্ম,গুম,খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ফ্যাসিষ্ট প্রদর্শনী করেছে সচেতন নাগরিক সমাজ। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১টা পযর্ন্ত টানা দুই ঘন্টাব্যাপী ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ফ্যাসিস্ট পলায়নের দুই মাস উপলক্ষ্যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই গনঅভ্যুত্থানে মানুষ হত্যাসহ পৈশাচিক চিত্রের মাধ্যমে এই প্রদর্শনী করা হয়। এতে শেখ হাসিনাসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের ফ্যাসিস্ট দোসরদের ক্যাপশন সম্বলিত ছবি স্থান পায়।

প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনুর, কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস মাহাবুব, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব্যবসায়ি নেতা তৌহিদুজ্জামান ছোটন প্রমূখ।

এদিকে ফ্যাসিস্ট প্রদর্শনীতে স্থানীয় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি জানান আয়োজকরা। দাবিগুলো হল- সাগর হত্যাকারীদের গ্রেপ্তার, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার, যানজট নিরসন, ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট বন্ধ, বালুদস্যুদের গ্রেপ্তার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করা।
জনতার আওয়াজ/আ আ