ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করেছে যুবদলের নেতৃবৃন্দরা।

রবিবার নগরের এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রায় দশজন রক্ত দিয়েছে বলে জানান মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক বার বার কারা নির্যাতিত নেতা শফিকুল ইসলাম শিপুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শামস মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কারা নির্যাতিত জননেতা ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববি, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্রদল সভাপতি শামীম আজাদ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক নাহিদ হোসেন পাপ্পু, আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন নয়ন, আরিফুর ইসলাম আরিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেনসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি সফল করে তোলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ