ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে মহানগর যুবদল নেতা সাইদুল নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। সে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।
জানাযায়, বিগত ৫ আগষ্টের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিবাগত রাত ১০টার দিকে সাইদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এতে আটক হয় সাইদুল। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের বেধড়ক মারপিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাত দেড়টার দিকে সাইদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
সাইদুল ইসলাম ময়মনসিংহের আলোচিত শামসুল হুদা সুমন ওরফে (কেডি সুমন) হত্যায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।
হাসপাতালে জুরুরী বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা।
প্রাথমিক চিকিৎসা নেওয়ারা হলেন- ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকার মাছুম (২৩), নান্দাইলের মারুফ(২০), নগরীর চরকালীবাড়ী এলাকার হিমেল (২২), একই এলাকার রিয়াজ (২০), নেত্রকোনা পূর্বধলা উপজেলার সালদীঘা এলাকার মামুন এবং মুক্তাগাছা সৈয়দপুর গ্রামের রাসেল (৩০)।
জনতার আওয়াজ/আ আ