ময়মনসিংহে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের র‌্যালী ও সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের র‌্যালী ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

 

ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে অগ্রভাগে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।

আজ সোমবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করে উত্তর জেলা ছাত্রদল।

এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম আনায়েত উল্লাহ কালাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট নূরুল হক, শামীম আজাদ, ইয়াসের খান চৌধুরী, উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামছু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন প্রমূখ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক আবু দাঈদ রায়হানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিশাল সমাবেশ করে ছাত্রদল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রতন আকন্দ, শামীম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টুটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিপন তালুকদার, দক্ষিণ জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান প্রমূখ।

এর কয়েক মিনিট পরেই একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম একই স্থানে সমাবেশ করে কর্মসূচি পালন করে।

এদিকে দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীরে র‌্যালী করেছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব হোসেন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ