ময়মনসিংহে ৯ সদস্য বিশিষ্ট ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ

আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠিত হয়েছে। এতে পদাধিকার বলে জেলা প্রশাসক (ডিসি) মো: মুফিদুল আলম আহবায়ক এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ফুটবলার ও কোচ এনামুল হক আকন্দ লিটনকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়।
বুধবার (২৭ মার্চ) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো: আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক ক্রিকেটার ও জামায়াত নেতা মাহাবুবুর রশিদ ফরাজী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বাফুফের রেফারি রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ক্রীড়ানুরাগী একেএম মাহাবুবুল আলম, সাবেক ক্রিকেটার মো: মোস্তফা, ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জু, ক্রীড়া সাংবাদিক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম। এছাড়াও কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া মো: আল আমিনকে।
খবরের সত্যতা নিশ্চিত করে জেলা ক্রীড়া কর্মকর্তা ও নবগঠিত কমিটির সদস্য সচিব মো: আল আমিন ঢাকাপোষ্টকে জানান, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের গঠনতন্ত্র মেনে এই কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী কমিটি গঠন পযর্ন্ত এই এ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে।
এদিকে নবগঠিত এই ক্রীড়া কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ধংস্ব করে দিয়েছে। আশা করছি নবগঠিত কমিটির মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নবদিগন্ত সূচিত হবে।
জনতার আওয়াজ/আ আ