ময়মনসিংহ নগর জুড়ে উল্লাস বিভিন্ন স্থানে ভাংচুর, আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ নগর জুড়ে উল্লাস বিভিন্ন স্থানে ভাংচুর, আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এ খবর জানার পরই ময়মনসিংহ নগরে আনন্দ উল্লাস শুরু হয়। সোমবার বেলা সাড়ে ৩ টার কিছু পর ছাত্র-জনতা নগরের টাউনহল মোড়ে খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হন। সেখান আনন্দ মিছিল নিয়ে নগরে জুড়ে উল্লাস করে। এতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জাতীয় পতাকা জড়িয়ে ও বাদ্য বাজিয়ে আনন্দ মিছিল করা হয়। বিভিন্ন স্থানে মিষ্টিও বিতরণ করা হয়েছে।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা দিনভর নগরের বিভিন্ন এলাকায় আনন্দ উল্লাস করেন। বিক্ষুব্ধরা নগরের পন্ডিতপাড়া এলাকায় ময়মনসিংহে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বাসায় ভাংচুর করে অগ্নিসংযোগ করে। এর আগে রোববারও বাসাটিতে ভাংচুর করা হয়েছিল।

এছাড়া নগরের শিববাড়ি রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, আঠারবাড়ি বিল্ডিং এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসায় অগ্নিসংযোগ, সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর, রাইফেলস ক্লাব ভাংচুর ও অগ্নিসংযোগ, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নাহা রোডের বাসায় আগুন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের বাসায় আগুন দেয়া হয়। ময়মনসিংহ নগরের কালিবাড়ি কবরখানা এলাকায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বাসায় ভাংচুর চালানো হয়, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর নাটকঘর লেনের বাসায় অগ্নিসংযোগ করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাতেও ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। 

সোমবার বেলা ৫ টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, থানাতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে হামলা ও অগ্নি সংযোগের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি স্বাভাভিক হতে আরও ঘণ্টা দুইয়েক সময় লাগতে পারে। 

অপরদিকে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর বাসা ও ত্রিশাল অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে ভাংচুর চালানো হয়।

এদিকে মুক্তাগাছায় পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের ভাবকির মোড় এলাকায় প্রেট্টোল পাম্পে আগুন, বাসায় আগুন, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে বিকেল সোয়া ৫ টার পর থেকে কয়েকদফা চেষ্টা করা হলেও তাদের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়। 

এছাড়া অন্যান্য উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাস ভবনে হামলার খবর পাওয়া গেছে।

এ খবর লেখা পর্যন্ত  বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত নগর জুড়ে উল্লাস চলছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ