ময়মনসিংহ পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা হারুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :
ময়মনসিংহ পৌরসভার ১৮নং ওয়ার্ডের সাবেক তিনবারের নির্বাচিত জনপ্রিয় কমিশনার ও অভিক্ত ময়মনসিংহ জেলা বিএনপির অন্যতম নেতা মো: হারুন অর রশিদ হারুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সাবেক জনপ্রিয় কমিশনার হারুন অর রশিদ হারুন টানা পর পর তিনবার নির্বাচিত হয়ে এলাকার জনসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করেছেন। জনপ্রতিনিধি হওয়ার পর থেকে জনসাধারণের সেবা ও এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করেছেন বলে এবং বিএনপি কঠিন সময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে সক্রিয় হয়ে কাজ করায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কমিশনার হারুনকে আরেকটি সন্তান হিসেবে আখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন কমিশনার হারুন অর রশিদ হারুনের একমাত্র পুত্র রেজোয়ান রিভেন্স।

বিএনপির তৎকালীন সময়ে দলের কঠিন দু:সময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে সক্রিয় অবস্থায় দলের একজন সামান্যতম কর্মী হয়ে রাজপথে নিজেকে সক্রিয় রেখে কাজ করেছেন। রাজপথে জনপ্রিয় জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার কাজকর্মের মাধ্যমেই। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা রাজপথের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ বিএনপির কঠিন দু:সময়ে পদ পাওয়া ময়মনসিংহ অবিভক্ত জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি হয়ে দলের বিরুদ্ধে কোন সময় অবস্থান নেন নি কমিশনার হারুন।
তৎকালীন সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা জনপ্রিয় জননেতা হারুন অর রশিদ হারুনের আপোষহীন নেতৃত্বই ছিলো তার একমাত্র পুঁজি ছিলো বলে জানান কমিশনার হারুন অর রশিদ হারুনের ভাতিজা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম নেতৃত্ব দলের দু:সময়েও কোন সময় পিছপা হননি, হয়েছেন নির্যাতিত রাজপথে সক্রিয় হয়ে আওয়ামী লীগের রোষানলে পড়ে কয়েকবার জেলে যেতে হয়েছে তানভীর তাহের সৌরভকে।
ময়মনসিংহ জেলা বিএনপির অন্যতম নেতৃত্ব ও ময়মনসিংহ পৌরসভার সাবেক তিনবারের জনপ্রিয় কমিশনার হারুন অর রশিদ হারুনের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নগরীর র্যালীর মোড়ে কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে পরিবারের স্বজনরা।
জনতার আওয়াজ/আ আ