ময়মনসিংহ বিভাগীয় বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ বিভাগীয় বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

 

সোমবার, মে ১৫, ২০২৩, বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রস্তুতি সভায় বিভাগের অন্তর্গত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ, মহানগর এবং জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা জেলা বিএনপির শীর্ষ স্থনীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী , কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুূদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.মোফাখখারুল ইসলাম রানা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,নাজমুল আলম,আমিনুল ইসলাম আশফাক, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদুসহ বিভাগের জেলা নেতৃবৃন্দ।
এর আগে বিএনপির সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ শেরপুরে জেলা বিএনপির প্রস্তুতি সভায় যোগ দেন। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রশিদ পলাশ সহ বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকার জনগনের সেবক নয়, শোষক হিসেবে কাজ করছে। দুর্নীতি, লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে। সরকারের ব্যার্থতায় তীব্র অর্থনৈতিক সঙ্কটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বিদ্যুতের লোডশেডিং এ জীবনযাত্রা বিপন্ন।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে।জেলা সমাবেশের মাধ্যমে এই আন্দোলন যৌক্তিক পরিনতির দিকে ধাবিত হবে। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আন্দোলন সর্বাত্মক সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান।
ওয়ারেস আলী মামুন বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামীলীগ ভয় পায় বলেই,তারা আবারও সাজানো পাতানো নির্বাচন করতে ষড়যন্ত্র করছে। জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র ব্যার্থ করে দিতে হবে।
সভায় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, দেশে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরকারের দুর্নীতি, লুটপাট দায়ী। তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ শাসন টিকিয়ে রাখতে র‍্যাবকে দিয়ে হত্যা, গুম করে মানবাধিকার লঙ্ঘন করেছে। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার জন্য আওয়ামী সরকার দায়ী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ