ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চার কর্মকর্তার বিরুদ্ধেে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চার কর্মকর্তার বিরুদ্ধেে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দায়েরে করা হয়েছে। গত বুধবার জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় সাংবাদিক মো.খালেদুজ্জামান পারভেজ বুলবুল। তিনি সাপ্তাহিক পারাপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

মামলায় অভিযুক্তরা হলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

মামলার বাদীর আইনজীবী রিয়াদ মো.সাঈদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতের বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এ মামলায় সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে আরও সর্তক হবেন। কর্মকর্তার মধ্যে যে দুর্নীতির প্রবণতা রয়েছে তা কমে আসবে।

মামলার বাদী নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল বলেন, বিগত সরকারের আমলে অভিযুক্তরা ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেনেজ, সড়ক, বাতি ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও জমি কিনেছেন। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্যই এ মামলা করেছি সাধারণ নাগরিক হিসেবে। আশা রাখছি বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, নিয়ম না মেনে জিলা স্কুল মোড়ে বুলবুল বহুতল ভবন নির্মাণ করলে সিটি করপোরেশন নোটিশ প্রদান করে। এনিয়ে সিটি করপোরেশনের সাথে তার বিরোধ রয়েছে, কর্মকর্তাদের কাছে অনৈতিক সুবিধাও চেয়েছিল না দেওয়ায় আদালতে অভিযোগ দায়েরে করেছে। বিষয়টি আইনীপ্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ