মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩০ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ মরক্কো ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৩০ এ দাড়িয়েছে। আহত হয়েছে অনেকে। মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) হতাহতের এ সংখ্যা জানায়। খবর আলজাজিরা।

এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভূমিকম্পে ২৯৬ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে হতাহতের নতুন কোনো সংখ্যা ঘোষণা করেনি মন্ত্রণালয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মরক্কোর স্থানীয় সময় রাত ১১টার একটু পর আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাত পেরিয়ে দেশটিতে মাত্র সকাল হয়েছে। আর এখনই শুরু হবে আসল উদ্ধার অভিযান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ