মরহুম আহাদ আহমেদ এর আঁকা ছবি রনাঙ্গনে জিয়া' নামে চিত্রকর্ম হস্তান্তর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মরহুম আহাদ আহমেদ এর আঁকা ছবি রনাঙ্গনে জিয়া’ নামে চিত্রকর্ম হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জিয়াউর রহমানের ওপরে ‘রনাঙ্গনে জিয়া’ নামে চিত্রকর্ম স্থান পেয়েছে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে।

আজ শুক্রবার সকালে প্রয়াত নেতা খন্দকার আহাদ আহমেদের সহধর্মিনী শায়লা ইসলাম এই চিত্র কর্মটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন।

এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও জি-নাইনের সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ উপস্থিত ছিলেন।

খন্দকার আহাদ একজন শিল্পীকে দিয়ে এই চিত্র কর্মটি তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেয়ার জন্য। গত বছরের ২১ মার্চ করোনায় তিনি আক্রান্ত হয়ে মারা যান। ফলে এই চিত্রকর্মটি তার সহধর্মিনীর কাছে ছিলো যা শুক্রবার দলের কাছে হস্তান্তর করছে বলে জানান ডা. সায়ান্থ।

আহাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও দলের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি ও ‘জি-নাইন’ এর সদস্য ছিলেন।

হস্তান্তরের সময়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মামুনুর রশীদ মামুনসহ নেতৃ্বৃন্দরা ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ