মশা মারার ওষুধ কেনায় দুর্নীতি হয়েছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মশা মারার ওষুধ কেনায় দুর্নীতি হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ডেঙ্গু মহামারি রোধে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। যার বড় প্রমাণ এবারের ডেঙ্গুর প্রকোপ।

ঢাকার দুই মেয়রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুই মেয়র জনগণের ভোটে নির্বাচিত না। এ জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং বিএনপি নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ