মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ