মহান স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি পালন করবে ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি পালন করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সকল ইউনিট অংশগ্রহণ করবে।

এ ছাড়া আগামীকাল বুধবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

সারা দেশে ছাত্রদলের সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ